সিংড়ায় ইয়াবাসহ আটক যুবলীগ নেতা বহিষ্কার ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ২৮, ২০১৮

সিংড়ায় ইয়াবাসহ আটক যুবলীগ নেতা বহিষ্কার !

নাহিদ হোসেন  নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আঃ রউফকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ। শুক্রবার রাতে উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তারা। নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার অপরাধে যুবলীগের গঠনতন্ত্রের ২২ এর ক ধারা মোতাবেক উপজেলা যুবলীগের এ নেতাকে বহিষ্কার করে উপজেলা যুবলীগ। 
উল্লেখ্য, শুক্রবার ভোররাতে ১৭৫ পিস ইয়াবাসহ বহিষ্কৃত যুবলীগ নেতা আঃ রউফকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারই প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে বলে সূত্রে জানা যায়।

Post Top Ad

Responsive Ads Here