ভ্রাম্যমান প্রতিনিধি -
টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনয়ন প্রত্যাশী মধুপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ সরকার শহিদুল ইসলাম ধনবাড়ীতে ২৭(জুলাই)শুক্রবার বিকেলে পথ সভা করেছেন।
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মধুপুর পৌরসভার তিন তিনবারের নির্বাচিত সাবেক মেয়র উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ সরকার শহিদুল ইসলাম ধনবাড়ীর নতুন বাজার, নল্যা বাসস্ট্যান্ড বাজার, ধনবাড়ী পৌর শহর, ধনবাড়ী চৌরাস্তা, মুশুদ্দি চরপাড়া এলাকায় জনসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময়কালে দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার মাছুদ রানা,ধনবাড়ী উপজেলা বিএপি’র নেতা নিরঞ্জন দাস, হুমায়ূন কবির, সোহেল রানা, আলম, মুশুদ্দি ইউনিয়ন যুবদলের নেতা লিটন, পাইস্কা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদুল ইসলাম, যুবদলের নেতা টিটু, শিপন তালুকদার, আলীম, বলিভদ্র ইউনিয়ন যুবদলের নেতা সাইফুল ইসলাম, ০১নং বীরতারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.সোহাগ হোসেন, ০১নং বীরতারা ইউনিয়ন যুবদলের নেতা বাবলু, মহিলা দলের নেত্রী মর্জিনা সহ স্থানীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
