ঘাটাইল শাইটশৈলা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মাছ শিকার ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৯, ২০১৮

ঘাটাইল শাইটশৈলা উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মাছ শিকার !

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাইটশৈলা উচ্চ বিদ্যালয় দীর্ঘ জলাবদ্ধতার কবলে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে হাটু পানি জমে উঠে। ওই বিদ্যালয়ের মাঠে মাছ শিকারে নামে এলাকার কতিপয় যুবকেরা। 
জানা যায়, শাইলশৈলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি জামে মসজিদ আছে। মাঠের চারপাশের রাস্তা অনেক উচু থাকায় এবং মাঠ থেকে পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাঠে জমে থাকা পানিতে ভারী বৃষ্টিতে আশপাশের ডোবা থেকে চলে আসা মাছ উৎসাহ নিয়ে বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ শিকার করছে এলাকার যুবকরা। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত শাইলশৈলা উচ্চ বিদ্যালয় এবং ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ৩’শত। জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও মুসুল্লীদের নামায পড়া ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য প্রসাশনের দৃষ্টি আকর্ষন করছে এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী জানান, মাঠের চারপাশের রাস্তা অনেক উচু থাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি প্রায় ২০ বছর ধরে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শুরু থেকে সমস্যা দেখে আসছেন। কয়েক দফা মাঠ মাটি দিয়ে ভরাট করা হলেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। এ জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের ক্লাশের পাঠদান ও  নিয়মিত পড়ালেখায় বিঘ্ন ঘটছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোখলেছুর রহমান খান বেল্লাল বলেন, বিদ্যালয় মাঠের তিন পাশ দিয়ে উচু রাস্তা থাকার কারণে প্রতি বছর বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ২ বছর আগে পাইপ লাইনের মাধ্যমে সাময়িক পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও তা আবার ভরাট হয়ে যায়। এ কারণে প্রতি বছর বর্ষাকালে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সমস্যার সৃষ্টি হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক বলেন, এ জলাবদ্ধতার বিষয়ে আমাকে কেউ অবগত করে নাই, অবগত হলাম। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here