আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি-
নাটোরের গুরুদাসপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গুরুদাসপুর থানা পুলিশকে ৯৯৯ কল করে জানানো হয় নয়াবাজার এলাকায় একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো পযর্ন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

