মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে জনাব রামকৃষ্ণ বর্মন যোগদান করেছেন ।
এর আগে তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বপালন করেছেন । ইতিপূর্বে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী হিসাবে জনাব শীলাব্রত কর্মকার দায়িত্বপালন করেছেন । তিনি পদন্নোতি পেয়ে বদলী হওয়ায় তার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব আব্দুর রাফিউল আলম ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন । জনাব রামকৃষ্ণ বর্মন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি বৃন্দ অভিনন্দন জানিয়েছেন ।

