বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বাহিমালী মাঠে যমুনা ইলেক্ট্রনিক্স এর সৌজন্যে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের বিজয়ী দলের মধ্যে ট্রফি তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের সমম্বয়কারী যমুনার সাব-ডিলার রবিউল আওয়াল, মাঝগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক মশগুল আজাদ, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল বালী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ। টুর্ণামেন্টে হারোয়া একাদশ ১-০ গোলে তিরাইল একাদশকে পরাজিত করে।

