মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২০, ২০১৮

মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর মেহেরপুরে অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে

 গতকাল রবিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য’র বাসভবনে ৩৬জন অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে ১৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর,বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here