মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবকদল মেহেরপুর জেলা কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন,আবু সুফিয়ান হাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আজমল হোসেন মিন্টু,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল আল মামুন, আজিমুদ্দিন গাজী ও যুগ্ম সম্পাদক শফিকুল রহমান প্রমুখ। আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীসহ সভায় বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করা হয়।

