মেহেরপুরে যুব মহিলা লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৯, ২০১৮

মেহেরপুরে যুব মহিলা লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর সদর উপজেলার ৫ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মেহেরপুর পৌরসভার ৯টি ওয়াার্ডের যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল শনিবার বিকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য’র বাস ভবনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেন,নারী ক্ষমতায়নে জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি অবদান রেখেছেন। তাই আগামীতে নারীদের সমাজে আরও বেশি অধিকার ও সম্মান পেতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা লতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীমআরা হীরা, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বশিরা পলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু, সাধারণ সম্পাদক মোমেনা খাতুন,সদর থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, মুজিবনগর যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here