মেহেরপুরে কমিউনিটি ক্লিনিকের সংস্কার পরবর্তী উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৯, ২০১৮

মেহেরপুরে কমিউনিটি ক্লিনিকের সংস্কার পরবর্তী উদ্বোধন

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কমিউনিটি ক্লিনিকটির সংস্কার কাজ শেষে উদ্বোধন করা হয়েছে।

 গতকাল শনিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। ইউপি সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। এসময় কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজের সার্বিক দিক তুলে ধরেন রুরাল ওয়াশ-আর্সেনিক মিটিগেশন প্রকল্প ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজী মোঃ সোয়েব এমরান। সার্বিক সহযোগীতায় ছিলেন প্রকল্প ইঞ্জিনিয়ার সাহানুর রহমান, টেকনিক্যাল অফিসার বসুদেব চন্দ্র সরকার, ইউনিয়ন কো-অডিনেটর প্রকাশ কুমার ও শাহিন পারভেজ।
উল্লেখ্য, বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশন ও জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দাতা সংস্থা ওয়াটার এইড’র অর্থায়নে রুরাল ওয়াশ-আর্সেনিক মিটিগেশন প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজ করছে।

Post Top Ad

Responsive Ads Here