ফরিদপুরে জুয়া খেলে পালানোর সময় মৃত্যু ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৯, ২০১৮

ফরিদপুরে জুয়া খেলে পালানোর সময় মৃত্যু !

ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পুলিশের তাড়া খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরজিরুদ্র বানা হাফেজিয়া গোরস্থান মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে, তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
এলাকাবাসী জানায়, চারজন মিলে ওই মাদ্রাসার পেছনে একটি কলাবাগানে জুয়া খেলছিলেন। এ সময় আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুরজিৎ মো. ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম জানান, পালানোর সময় ওই ব্যক্তি প্রায় ২৫০ মিটার পথ দৌড়ে অতিক্রম করে। একপর্যায়ে তিনি মাটিতে বসে পড়েন। তখন পুলিশ তাঁকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজমুল করিম বলেন, ‘তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ শনাক্ত করতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হবে।’ এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here