আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি-নাটোরের সিংড়ায় ইজারাদার আব্দুর কাদের দুদু হত্যা মামলার রায়ে ৫ জনকে মৃত্যুদন্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হচ্ছে হাফিজুর রহমান,বুলু, খলিলুর রহমান,মজিবুর রহমান মজিদ ও মনির হোসেন।যাবজ্জীবন সাজা প্রাপ্ত ২ জন হচ্ছে আব্দুল হাকিম ও নজরুল ইসলাম।নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান,২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার বিয়াস গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তরা ইজারাদার আব্দুল কাদের দুদুকে ধরে নিয়ে যায়।পরে তাকে স্থানীয় বাজারে নিয়ে বেধে প্রকাশ্যে গুলি করে ও ছুরি মেরে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে মামলা করলে তদন্ত ও প্রয়োজনিয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন। দন্ড প্রাপ্ত ৭ জনের মধ্যে ৪ জন পলাতক রয়েছে।

