ফরিদপুর দুঃস্থ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ১৯, ২০১৮

ফরিদপুর দুঃস্থ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

 ফরিদপুর প্রতিনিধিঃ বে-সরকারী ফরিদপুর দুঃস্থ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় প্রায় ২০০শত দরিদ্র নারী,পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা,ঔষুধ,পুষ্টি সামগ্রী ও জন্ম নিয়ন্ত্রন সামগ্রী বিতরন করা হয়।

 ১৯আগষ্ট রবিবার সকালে  ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের চরটেপাখোলা  এই কর্মসুচির উদ্বোধন করেন সদর উপজেলার প প কর্মকর্তা কামরুল হাসান।  এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক মানবাদিকার কর্মী মাহবুব হোসেন পিয়াল, সমাজ বিন্যাস প্রচেষ্টার নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান,ডিক্রিরচর ডিভেলপম্যান্ট এজেন্সী নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান,ফরিদপুর দুঃস্থ ও প্রতিবন্ধী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। দিনব্যাপী ক্যাম্পে রোগী দেখেন ফরিদপুর মুসলিম মিশন হাসপাতালের  মেডিকেল অফিসার  মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ফায়েজুন নাহার পাপড়ী।


Post Top Ad

Responsive Ads Here