মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল হান্নান মাষ্টার আর নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১১, ২০১৮

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল হান্নান মাষ্টার আর নেই

ফাইল ছবি

মেহের আমজাদ,মেহেরপুর

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুল হান্নান মাষ্টার মারা গেছেন (ইন্না----রাজেউন)। গতকাল শুক্রবার বেলা সোয়া একটায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 
আলহাজ মোঃ আব্দুল হান্নান মাষ্টার জীবদ্দশায় বিভিন্ন ইসলামী কাজে সদা তৎপর ছিলেন। তিনি মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সেক্রেটারি সহ অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ সৈয়দ মুফতী মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাও. ই্উনুস আহমেদ, কেন্দ্রীয় সহকারি মহাসচিব আলহাজ মাওলানা মোঃ আব্দুল কাদের সহ ইসলামি আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার নেতা-কর্মীবৃন্দ।গতরাত ১১ ঘটিকার সময় নামাজে জানাজা শেষে মেহেরপুর শেখপাড়া পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার দাফন অনুষ্ঠানে আত্মীয় স্বজন, প্রতিবেশি, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

Post Top Ad

Responsive Ads Here