মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১১, ২০১৮

মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর 
আগামি ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াস, আব্দুল হালিম, এ্যাডঃ শাহাজান আলী, সিরাজুল ইসলাম মাষ্টার, উপদেষ্টা জালাল আকবর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন,সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আবুল বাশার, উপ-প্রচার সম্পাদক শাশ^ত নিপ্পন, সহ-দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বুলু, আওয়ামীলীগ নেতা একেএম ফজলুল করীম,আব্দুস সালাম,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ^াস,জেলা কৃষকলীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তি, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীমআরা হীরা, জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ রুত শোভা মন্ডল,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ। এ ছাড়াও প্রস্তুতি সভায় জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here