সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের প্রায়
৪ লক্ষটাকা ব্যায়ে নির্মিত শহিদ মিনারের শুভ উদ্বোধন করেছেন রাজশাহী-১ আসনের সাংসদ
ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। আজ মঙ্গলবার বেলা ১১ টায় মাটিকাটা
কলেজ মাঠ নির্মিত শহিদ মিনারটি শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস
উপলক্ষে কলেজ মাঠে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ
মোঃ আব্দুল আওয়াল রাজু। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল
আকতার, পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মাটিকাটা কলেজের উপাধ্যক্ষ ও গোগ্রাম
ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

