নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিবেদক:-
ফরিদপুর চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের ফাজিলখার ডাংগি গ্রামে পদ্মার ভাঙন তীব্র গতীতে বেড়ে চলেছে।পদ্মা যেন চরভদ্রাসনকে তার খাদক হিসেবে পেয়েছে।গত কয়েকদিন যাবৎ উক্ত ইউনিয়নের বালিয়া ডাংগি,এমপি ডাংগি,ও ফাজিলখার ডাংগি এলাকায় ব্যাপক পদ্মা ভাঙছে।
বালু ভর্তি জিও ব্যাগ ফেলেও এর কোন সুফল পাওয়া যাচ্ছে না।গত কয়েক দিনে সব মিলিয়ে এ পযর্ন্ত প্রায় ৫০ বসতভিটে পদ্মার গর্ভে চলে গেছে।
আজ মঙলবার ভোররাত প্রায় সারে পাঁচটার দিকে ফাজিলখার ডাংগী এলাকায় শেষ মাথা ভাঙতে থাকে।ভাঙন শুরু হওয়ার পরেই নিমিষে পদ্মার গর্ভে চলে যায় একতলা বিশিষ্ট ফাজিলখার ডাংগি সারকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে বার বার পত্র-পত্রিকায় নিউজ প্রকাশ হলে পাউবো অস্থায়ীভাবে বালুর ব্যাগ ফেলে, তবে বালুর বস্তা ও বালুর মান নিম্ন হওয়ায় তা পদ্মা গ্রাস করে ফেলে।
এদিকে পদ্মায় প্রাঃ স্কুল ভাঙার পরে সেখানে এপর্যন্ত কাউকে পরিদর্শনে দেখা যায় নি। ঐ প্রাঃবিদ্যালয়ের এক শিক্ষক জানায়,আমাদের স্কুলের জন্য নতুন যায়গা দেখা হয়ছে তবে কোথায় এবং কবে থেকে চালু হবে সেটা আমি বলতে পারব না।প্রধান শিক্ষক বলতে পারবে।
ভাঙনের ব্যাপারে ভাঙন কবলিত একাধিক এলাকাবাসী জানায় এভাবে ভাঙতে থাকলে হয়ত চরভদ্রাসন আর থাকবে না।তাই দ্রুত এই ভাঙন প্রতিরোধ ব্যাবস্থা নিতে হবে।
