মেহের আমজাদ,মেহেরপুরমেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৫ টার সময় শহরের কোর্টমোড়স্থ দলীয় কার্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.মিনা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা কেন্দ্রীয় সদস্য লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনুয়ারা, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা মান্নান, সাংগাঠনিক সম্পাদক সফুরা খাতুন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা বেদনা খাতুন প্রমুখ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।

