পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ১০, ২০১৮

পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মেহের আমজাদ,মেহেরপুর 

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ^াসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ শাহাজান আলী,যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলাউদ্দীন মন্ডল, বর্তমান সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। 

Post Top Ad

Responsive Ads Here