বাগাতিপাড়ায় আওয়ামীলীগের কাল পতাকাবাহী মটর সাইকেল শোভা যাত্রা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৮, ২০১৮

বাগাতিপাড়ায় আওয়ামীলীগের কাল পতাকাবাহী মটর সাইকেল শোভা যাত্রা

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও শোকের মাস আগষ্ট উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় মটর সাইকেল শোভা যাত্রা  ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ আগষ্ট) বিকাল ৫ টায় পৌর  আওয়ামীলীগের আয়োজনে এই মটর সাইকেল শোভা যাত্রা বের করা হয়।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে শোভা যাত্রাটি মালঞ্চী বাজার থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালঞ্চী বাজার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়া ও নুরুল ইসলাম ঠান্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার মুখার্জী,উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম সাদেকুর রহমান, সাবেক পৌর আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক রুহুল আমিন সরকার, ছাত্রলীগ সভাপতি তৌফিকুর রহমান শ্রাবন, ৫নং সোনাপাতিল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান প্রমূখ । এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here