লালপুরে প্রকাশ্যে এ্যালকোহল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের সাজা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৭, ২০১৮

লালপুরে প্রকাশ্যে এ্যালকোহল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের সাজা

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ও ধুপইল বাজরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রকাশ্যে এ্যালকোহল বিক্রয়ের অপরাধে ৬ জন কে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।ভ্রাম্যমান আদালতে ৬ জনকে সাজা প্রদান করা হয়েছে। 
সোমবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল অভিযান চালিয়ে ৯ হাজার ৪ শত ৬১ বোতল এ্যালকোহলসহ উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মামুন (৩৫),আব্দুল লতিফের ছেলে বাবু (২০), মৃত মুকবুল হোসেনের ছেলে ফারুক (৩৭), মৃত মায়েন উদ্দিনের ছেলে আঃ রাজ্জাক (৬০) ও ফজলুর রহমান (৪৫) এবং ধুপইল গ্রামের মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৩০) কে আটক করে। 
পরে আটককৃতদের লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় ৫ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন এবং  গোলাম মোস্তফাকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। 
আদালতের নির্দেশে সাজাপ্রাপ্ত ৫ জনকে নাটোর জেলা  কারাগারে প্রেরণ করা হয় এবং জব্দকৃত এ্যালকোহল জনসমক্ষে ধ্বংশ করা হয় । 

Post Top Ad

Responsive Ads Here