বাগাতিপাড়ায় শোক দিবস উপলক্ষে পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১৩, ২০১৮

বাগাতিপাড়ায় শোক দিবস উপলক্ষে পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও শোকের মাস আগষ্ট উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় পথসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫ টায় দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সোনাপুর বাজারে এই পথসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।


সাবেক ইউপি সদস্য মোকাদ্দেস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশি শহিদুল ইসলাম বকুল ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থীত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আনিসুর রহমান,দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন দুলাল, বাগাতিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমানউল্লাহ আমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসানুর রহমান বিপ্লব, উপজেলা তাঁতীলীগ এর সভাপতি সামসুজ্জামান মোহন, দয়ারামপুর ইউনিয়ন তাঁতীলীগ এর সভাপতি কামাল হোসেন রান্টু, নাটোর জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। 
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও তবারক বিতরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here