নাটোরের লালপুরে পিতাকে জবাই করে হত্যার অভিযোগ ; পুত্র আটক ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৭, ২০১৮

নাটোরের লালপুরে পিতাকে জবাই করে হত্যার অভিযোগ ; পুত্র আটক !


আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি.নাটোরের লালপুরে জয়নুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ পিতাকে ঘুমের ভিতর জবাই করে হত্যা করেছে তার নিজ পুত্র অটোভ্যান চালক হজো (৩৫) বলে অভিযোগ উঠেছে ।


সোমবার (২৭ আগষ্ট) সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের ঢুলির মোড় নামক স্থানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘাতক পুত্রকে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নুদ্দিন ও পুত্র হজোর মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জের ধরে সোমবার ভোরে ঘুমন্ত পিতাকে ধারালো হাসুয়া দিয়ে জবাই করে হত্যা করে ঘাতক পুত্র। হজোর পরিহিত ট্রাউজার ও ব্যবহৃত স্যান্ডেলে রক্ত দেখে সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের। খুনের বিষয়টি লালপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘাতক হজো আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে ও ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সন্দেহ ও বিভিন্ন আলামতের প্রেক্ষিতে হজো আলীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here