মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে এলাকার বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে বই ও প্রাথমিক বিদ্যালয়ে ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এলাকার বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের মাঝে বই ও প্রাথমিক বিদ্যালয়ে ঔষধ বিতরণ করেন। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ শাহাজান আলী,যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলাউদ্দীন মন্ডল, বর্তমান সভাপতি আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এসময় স্থানীয় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

