লালপুর (নাটোর) সংবাদদাতা নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন এলাকায় বুধবার রাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ২ হাজার ৫৩০ লিটার রেল ইঞ্জিনের জ্বালানী তেলসহ আওয়ামী লীগ ও বিএনপি নেতা সহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার কালুপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল (৪৪) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮), বাওড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মকবুল হোসেন (৪৮)। আব্দুল আওয়াল গোপালপুর পৌরভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং রফিকুল ইসলাম একই ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক বলে জানাগেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আজমল হোসেনের নের্তৃত্বে বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত ৩টায় আজিমনগর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৩০ লিটার তেল সহ আব্দুল আওয়াল, রফিকুল ইসলাম ও মকবুল হোসেনকে আটক করা হয়। এসময় ট্রেনের চোরাই জ্বালানী তেল পেট্রোল ৬০০ লিটার, ডিজেল ২০০ লিটার, কেরোসিন ৪০০ লিটার, মবিল ১২০০ লিটার, মিশ্রিত ১৩০ লিটার সহ মোট ২ হাজার ৫৩০ লিটার তেল উদ্ধার করা হয়।
এঘটনায় লালপুর থানায় একটি মামলা হয়েছে।

