বেনাপোলে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও শাড়ী জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২১, ২০১৮

বেনাপোলে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও শাড়ী জব্দ

জসিম উদ্দিন, বেনাপোল থেকে : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও শাড়ী জব্দ করেছে বিজিবি সদস্যরা। আটককৃত মালামালের মধ্যে ৪৭,২০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ সেনেগ্রা ট্যাবলেট ও ১১০ পিস শাড়ী রয়েছে। তবে বিজিবি সদস্যরা এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি। 


বিজিবি সদস্যরা জানান, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদে জানা যায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও শাড়ী বেনাপোলের দক্ষিণ বারপোতা গ্রামের পাকা রাস্তার উপর অপেক্ষা করছে। ভারত থেকে পাচার হয়ে আসা মালামালের সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বেনাপোল পুটখালী বিওপি’র বিজিবি টহল দল অভিযান চালায়। অভিযানকালে পুটখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ বারপোতা পাকা রাস্তার উপর থেকে মালিক বিহীন অবস্থায় ৪৭,২০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ সেনেগ্রা ট্যাবলেট ও ১১০ পিস শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ১৫’লক্ষ ৪১’ হাজার টাকা।

২১’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) ১৫’লক্ষ ৪১’ হাজার টাকার ৪৭,২০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ সেনেগ্রা ট্যাবলেট ও ১১০ পিস শাড়ী জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, যশোর জেলার সীমান্তবর্তী এলাকায় ২১’বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ভারত-বাংলাদেশে যে কোন ধরণের চোরাচালান দমনে সার্বক্ষণিক নজরদারী ও তৎপরতা বজায় রেখেছে।  

Post Top Ad

Responsive Ads Here