মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের মির্জাপুরে নৌকা প্রতীককে বিজয়ী করতে তৃণমূল ছাত্রলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পৌর প্রত্যাশা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়। মতবিনিময় সভায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সিয়াম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, মির্জাপুর পৌর মেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সুমন।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য করেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর আমিরুল কাদের লাবণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহŸায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহŸায়ক আবিদ হোসেন শান্ত, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন মিয়া হিরা, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মাহবুব আলম সবুজ, উপজেলা ছাত্রলীগের সদস্য তাহরিম হোসেন সিমান্ত, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বকর সিকদার, সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, মির্জাপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মারুফ মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহŸায়ক শেখ রাসেল হাসান রকি এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা মত বিনিময় করেন।
বক্তরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে তৃণমূল ছাত্রলীগের নেতাকর্মীদের বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে,এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে উন্নয়নের কথা তুলে ধরতে হবে।
অনুষ্ঠানটির সঞ্চলনা করেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
অনুষ্ঠান শেষে নৌকা জয়োধ্বনিতে একটি বিরাট মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে ঐ একই স্থানে এসে সমাপ্ত হয়।

