শ্রীমঙ্গলের ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে এক মহিলা নিহত;আহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১৮

শ্রীমঙ্গলের ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে এক মহিলা নিহত;আহত ২

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের  মৃতিংগা চা বাগানের ভিতরের রাস্তায় বালুবাহী ট্রাক ও  মোটরসাইকেলের সংঘর্ষে তাসনিমা বেগম (২৮) নামে মহিলার নিহত । এ সময় নিহতের স্বামী ও বাচ্চা আহত হয়েছে। 

ঘটনাটি সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীমঙ্গলের ভৈরববাজার-মুন্সিবাজার সড়কে চা বাগানের ভিতরের রাস্তায় ঘটেছে।নিহত তাসনিমা বেগম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মীরপুরের চারিগাও গ্রামের প্রাণ আর-এফ-এল সেলস এক্সিকিউটিভ গ্রুপের শিবলু মিয়ার স্ত্রী।  
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে  শ্রীমঙ্গলের ভৈরববাজার-মুন্সিবাজার সড়ক এর মৃতিংগা চা বাগানের ভিতরের রাস্তা দিয়ে নিহত তাসনিমা বেগম তার স্বামী ও বাচ্চার সাথে মোটরসাইকেল যোগে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় আত্মীয়র  বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বালুভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মটরসাইকেল থেকে তিনি ছিটকে পরে যান। পরে ট্রাকটি তাসনিমা কে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাসনিমার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায় নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সরকারী  হাসপাতালে পাঠানো হয়েছে । 

Post Top Ad

Responsive Ads Here