জলঢাকায় প্ল্যানের শো প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে অবহিতকরন সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১৮

জলঢাকায় প্ল্যানের শো প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে অবহিতকরন সভা অনুষ্ঠিত

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃ        নীলফামারী জলঢাকায় কর্মরত সাংবাদিকদের সাথে স্ট্রেনদেনিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড চিলড্রেন প্রজেক্ট ( শো ) প্রকল্পের আওতায় কার্যক্রম পরিদর্শন ও অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ল্যাম্ব ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জলঢাকা ফিল্ড অফিসে ২৪শে সেপ্টেম্বর সোমবার সকালে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

 ল্যাম্বের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মাহফুজার রহমানের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যে শো প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রকল্প প্রতিবেদন উপস্থাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্টিং ও ডকুমেন্টেশন স্পেশালিষ্ট আসাদ রাসেল। উক্ত সভায় স্থানীয় গনমাধ্যমকর্মীদের অবহিত করা হয় যে, ২০১৬ সাল থেকে এ প্রকল্পের অধীনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র সমুহে আগষ্ট ২০১৮ইং পর্যন্ত ৩ হাজার ৫ শত ৯জন নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে এ প্রকল্পের আওতায় ২৮ হাজার ৫ শত ১৯ জন গর্ভবতী প্রসব পূর্ববতী ও ৪ হাজার ৭ শত ৯১ জন মা'কে প্রসব পরবর্তী স্বাস্থ্য সেবা গ্রহন করেছেন। এছাড়াও ৮ শত ৪৯ জন গর্ভবতী মাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মা ও শিশু কল্যান কেন্দ্রে রেফার করা হয়েছে। অবহিতকরন সভা শেষে সাংবাদিকদের নিয়ে শৌলমারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করানো হয়।  এ সময় স্বাস্থ্য পরিবার কেন্দ্রে চিকিৎসা নিতে আসা ২ নং শৌলমারী ইউনিয়নের নুর বানু ( ২০ )  শারমিন আক্তার ( ২২ ) ও বিউটি বেগম ( ২৪ )  জানান, আমরা এই স্বাস্থ্য কেন্দ্র থেকে সেবা গ্রহন করছি এবং সময় সাপেক্ষে এখানকার কর্মরত মাঠকর্মীরা আমাদের বাসায় গিয়ে সেবা প্রদান করে থাকেন। তারা জানান প্ল্যান ও ল্যাম্ব প্রকল্পের আওতায় আমরা দরিদ্র জন গোষ্টি বেশ ভালোই চিকিৎসা সেবা পাচ্ছি। এফ ডাবলু ভি কর্মকর্তা লাকি বেগম জানান, এ সেবা প্রদানে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমে গেছে এবং মাসে গড়ে প্রায় ১ শত ৫০ জন এই সেবা কেন্দ্র প্রসূতী জনিত সেবা গ্রহন করেন এবং প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২ জন করে দক্ষ সিএসবি রয়েছেন যারা ২৪/৭ দিন এই স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করে নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য কাজ করছে। এছাড়াও গ্রাম,  পাড়া, মহল্লায় নিরাপদ প্রসব সম্পর্কে সচেতন করার জন্য ১ শত ৫ জন এবং ২৪ জন পুরুষ স্বাস্থ্য কর্মী কাজ করছে।

Post Top Ad

Responsive Ads Here