চকরিয়ার খুটাখালীতে ৫ দিন ব্যাপি মেগা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের শুভ উদ্বোধন সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

চকরিয়ার খুটাখালীতে ৫ দিন ব্যাপি মেগা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের শুভ উদ্বোধন সম্পন্ন

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম : কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত খুটাখালীর একমাত্র মানবতার সংগঠন খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির ৫ দিন ব্যাপি মেগা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।

 খুটাখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র সংগঠনের উপদেষ্টা চকরিয়া উপজেলার চেয়ারম্যান জনাব জাফর আলম।  প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মাও. আবদুর রহমান,  খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়শনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দীন, জনাব অলি আহমদ, জনাব আবদুস সোবহান, জনাব মামুনুর রশিদ, জনাব পরিক্ষিৎ বড়ুয়া, জনাব জিল্লুর রহমান, জনাব আবদুল আওয়াল, জনাব ডা. তারেকুল ইসলাম, ইউপি সচিব  হুমায়ুন কবির। অত্র সংগঠনের উপদেষ্টা হিসেবে যারা উপস্থিত ছিলেন, জনাব বাহাদুর হক, জনাব ঈদি আমিন চৌধুরী, জনাব মাঈন উদ্দিন, জনাব রিহাবুল আলম, জনাব জাহাঙ্গীর আলম সবুজ। অনুষ্ঠান পরিচালনায় যারা ছিলেন, আবদুল্লাহ আল মুরাদ(এডমিন), নুর মোহাম্মদ নুর(এডমিন), আইয়ুব উদ্দিন(এডমিন), ওমর ফারুক(এডমিন)। মডারেটর হিসেবে যারা ছিলেন শহিদুল ইসলাম (চট্টগ্রাম সিটি), রেজাউল করিম, রুহুল আমিন, রফিকুল আলম, জয়নাল আবেদীন, আরিয়ান, মো.রাসেল, হুমায়ুন কবির, আকমল উদ্দিন রুবেল। কার্যকরী সদস্য হিসেবে যারা উপস্থিত ছিলেন, করিম, বোরহান, ইরফান, নজরুল, এহেছান, ইমরানুল হক, হুমায়ুন, শরিফ, হাসান, ওবাইদুল আকবর, মাহমুদুল করিম, আবদুর রহিম,আবছার প্রমুখ। উক্ত প্রোগ্রামে কারিগরি সহযোগীতায় ছিলেন, কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি ও বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার্স সোসাইটি।

Post Top Ad

Responsive Ads Here