জলঢাকায় জঙ্গীবাদ, সন্ত্রাস,মাদক ও যৌতুকের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১৭, ২০১৮

জলঢাকায় জঙ্গীবাদ, সন্ত্রাস,মাদক ও যৌতুকের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারী জলঢাকায় জঙ্গীবাদ, সন্ত্রাস,মাদক ও যৌতুকের বিরুদ্ধে আলোচনা সভা ও ইসলামী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ইসলাম প্রচার কল্যান পরিষদ জলঢাকা উপজেলা শাখার উদ্দ্যোগে ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে এ আলোচনা সভা ও ইসলামী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 পুর্ব খুটামারা দারুস সুন্নাহ্ জামিয়া গাফুরিয়া মুশফিকিয়া মাদ্রাসার মুহ্'তামিম ও বাংলাদেশ জাতীয় ইসলাম প্রচার কল্যান পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষাবীদ, সংগঠক ও ঘাতক দালাল নির্মুল কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার। সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ জলঢাকা উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ এমদাদুল হক ও ডিমলা উপজেলার শিক্ষানবিস এ্যাডভোকেট এম.এ.এল.বি আসাদুজ্জামান রায়হান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ইসলাম প্রচার কল্যান পরিষদের মহাসচিব হাফেজ মাওঃ মোঃ আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাফেজ মাওঃ আবু বক্কর সিদ্দীক আনছারী। উপজেলা যুবলীগ নেতা এনামুল হকের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখার সাধারন সম্পাদক আব্দুল মজিদ, কাঁঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সালাউদ্দীন কাদের, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, সাবেক ছাত্রলীগ সভাপতি সারোয়ার রশিদ, ছাত্রলীগ সাবেক সভাপতি হাসানুর রহমান রাজীব চৌধূরী, উত্তর দেশীবাই মাদ্রাসার শিক্ষক হাফেজ মকবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সমাজে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও জুয়া মাথা চাঁড়া দিয়ে উঠেছে। সেই সঙ্গে যৌতূক নামক রোশানল থেকে রেহাই পাচ্ছে না কন্যার পরিবারবর্গরা। তাই এই বিষয় গুলোর উপর স্ব-দৃষ্টি রেখে  ব্যাপক প্রচার প্রচারনা অব্যহত রাখতে হবে এবং এ সব প্রথা চির তরের জন্য বিলিন করতে হবে সমাজ থেকে। আমরা আলেম সমাজ এর উপর স্বদৃষ্টি দিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছি। আমাদের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তিবর্গকেও এগিয়ে আসতে হবে। উক্ত আলোচনা সভা ও ইসলামী সঙ্গীতানুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইসলাম প্রচার কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওঃ আফজাল হোসাঈন।

Post Top Ad

Responsive Ads Here