যক্ষা প্রতিরোধে আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ২২, ২০১৮

যক্ষা প্রতিরোধে আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি-

যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিতি (নাটাব)। শনিবার সকালে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ। নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেনÑ টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট ফারুক আহাম্মেদ, জেলা এডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন, নাটাব’র প্রজেক্ট কো-অর্ডিনেটর একেএম খলিলুল্লাহ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সিনিয়র টিএলসিএ কোরবান আলী মিলন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটাব টাঙ্গাইল’র সাধারণ সম্পাদক ডা. শম্ভুনাথ চক্রবর্তী। সভা সঞ্চালনা করেন এডভোকেট আবু রায়হান খান। 

মতবিনিময় সভার দ্বিতীয় পর্বে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্টপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে আইনজীবীদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটাব’র প্রজেক্ট কো-অর্ডিনেটর একেএম খলিলুল্লাহ তামাকজাত দ্রব্যে বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে বক্তৃতা করেন।

Post Top Ad

Responsive Ads Here