মেহেরপুর ডিগ্রী পৌর কলেজের কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

মেহেরপুর ডিগ্রী পৌর কলেজের কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের আয়োজনে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর ডিগ্রী কলেজ মিলনায়তনে পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।

 সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহাসিন আলী আঙ্গুর, প্রভাষক ফররুখ আহাম্মদ, ৩৬তম বিসিএস এর বিগত সদস্য ও পৌর কলেজের সাবেক ছাত্র আহাদ আলী, মশিউল রহমান প্রমূখ। পরে আহাদ আলী ও মশিউল রহমানকে ক্রেষ্ট প্রদান করা হয়। একই সাথে পৌর কলেজের কৃতি শিক্ষার্থী সাব্বির ইসলাম, সজিব মিয়া, আয়েমা তাসনিম, তানজিম হাসান, ফারজানা শবনম, আখি, ফাহমিদা খাতুন, মাসুদ রানা, কামরুজ্জামান ও সানজিদাকে ক্রেষ্ট প্রদান করে সংবর্ধিত করা হয়। এর আগে জেলা প্রশাসক পৌর কলেজে এসে পৌছালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, শুধু মান থাকলেই চলবে না, সাথে সাম্যক জ্ঞান ও রাখতে হবে। তোমরা যারা এখানে পড়া-লেখা করছো তাদেরকে বলি, তোমাদের সুনাগরিক হতে হবে। সমাজের জন্য সেবা করার মন মানসিকতা তৈরী করতে হবে।
জেলা প্রশাসক বলেন, কৃতি শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের জীবন হেলাফেলা করে চালানো যাবে না। তোমাদের নৈতিক দায়িত্ব পালন করতে হবে।

Post Top Ad

Responsive Ads Here