মেহেরপুর পৌরসভার উদ্যোগে বর্জ্য নিস্কাশন সংক্রান্ত মত বিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

মেহেরপুর পৌরসভার উদ্যোগে বর্জ্য নিস্কাশন সংক্রান্ত মত বিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর পৌরসভার উদ্যোগে বর্জ্য নিস্কাশন সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। মত বিনিময় সভায় বক্তব্যে রাখেন ডাঃ অলক কুমার দাস, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সচিব তফিকুল আলম, কাউন্সিলর আল মামুন, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন প্রমূখ। মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, একটি শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবল পৌরসভার নয়,এর জন্য পৌরবাসিকে সচেতন হতে হবে। পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শহরের উন্নয়ন সহ শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখা। সভায় পৌরসভার টিএলসিসি কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here