ধনবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৩, ২০১৮

ধনবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

হাফিজুর রহমান. নিজস্ব প্রতিনিধি টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম তালুকদার বাবুলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানাগেছে, বানিয়াজান খানপুর গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে গৃহবধূ রুমা ও তার প্রেমিক কে নিয়ে কয়েকদিন  আগে ইউনিয়ন পরিষদে একটি সালিশ বৈঠক  হয়। সালিশি বৈঠকে রুমার মা রুমাকে কিছু উত্তম মাধ্যাম দিয়ে শাসন করে বাড়ী নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানের কিছু রাজনৈতিক কুচক্রী  ব্যাক্তিরা তাকে নিয়ে এবং গৃহ বধূ রুমা নিয়ে মিথ্যা কিছু অপ্রীতিকর ঘটনা বানিয়ে লেখে ইউনিয়ন ব্যাপী অপপ্রচার করেছে। বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম তালুকদার বাবুল এর বিরুদ্ধে মিথ্যা একটি অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় পোষ্টারিং এর মাধ্যমে গাছে গাছে লাগিয়েছে একটি কুচক্রী মহল।
এব্যাপারে গৃহবধূ রুমা ও তার মা সাংবাদিকদের জানায়, আমাকে ও আমাদের বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম তালুকদার বাবুল চেয়ারম্যান কে নিয়ে কে বা কাহারা বানিয়ে  মিথ্যা গুজব কিছু লেখা লেখি করে পোষ্টারিং করেছে। এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন আমার সাথে বাবুল চেয়ারম্যানের সাথে কোন সম্পর্ক নেই। আমি বিবাহিত একজন গৃহবধূ।
বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম তালুকদার বাবুল তিনি জানান, আমি সালিশ বৈঠকে ইউনিয়নের প্রায় ১০০ লোকের সামনে ন্যায়ের পক্ষে সালিশ করে দিয়েছি। কিন্তু ইউনিয়নের আমার কিছু প্রতিপক্ষ রাজনৈতিক ব্যাক্তিরা আমার নামে মিথ্যা একটি অভিযোগ তুলেছে।

Post Top Ad

Responsive Ads Here