কামাল হোসেনের নতুন মক্কেল বিএনপি-- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৩, ২০১৮

কামাল হোসেনের নতুন মক্কেল বিএনপি-- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু


আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধিজাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রি হাসানুল হক ইনু বলেন, কামাল হোসেনের নতুন মক্কেল বিএনপি । তিনি একজন ঝানু উকিল। আর এই ঝানু উকিলের কারনেই বিএনপি জামায়াতকে মুক্তি দেয়ার জন্য ৫ দফা দাবী দিয়েছেন তাই সকলকে সচেষ্ট থাকতে হবে।

জঙ্গি দুর্নীতি ও সাম্পদায়ীক মুক্ত সমাজ গড়তে হবে।  ইসলামের দোহাই দিয়ে একটি শ্রেনি সমাজে অশান্তি সৃষ্টি করতে চায়। মানুষ পুড়িয়ে, বাসে আগুন দিয়ে দেশে জঙ্গিবাদ কায়েম করতে চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন, জামায়াত-বিএনপি অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসতে চায়, অসাংবিধানিকভাবে জ্বালাও-পোড়াও আন্দোলন করতে চায়। তাদের প্রতিহত করতে হবে। তারজন্য ১৪ দলীয় জোটের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৪ দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। 
তিনি বগুড়া থেকে ফেরার পথে বড়াইগ্রাম জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উদ্যোগে বনপাড়া পৌর চত্বরে আয়োজিত নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন। গত শনিবার রাত নয়টায় বড়াইগ্রাম উপজেলা জাসদ সভাপতি ও সাবেক মাঝগাঁও ইউপি চেয়ারম্যান মো. মহিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পথ সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফী উদ্দিন মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জন-সংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন, রাজশাহী মহানগর জাসদের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ (শিবলী), ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবিব শামীম। এছাড়া পথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আ’লীগ সভাপতি ও পৌর মেয়র কে.এম জাকির হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ডিএম আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, পথ সভাটি পরিচালনা করেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক তোফিজুল ইসলাম পারুল।

Post Top Ad

Responsive Ads Here