জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলআগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মরহুম মতিউর রহমানের ছেলে ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণ সংযোগ করছেন। ২২ সেপ্টেম্বর শনিবার সকালে গণসংযোগকালে তিনি সাগরদিঘী কলেজে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের সময় কলেজে ৫ বান টিন অনুদান দেন। এসময় তিনি বিগত আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, কর্মসৃজন কর্মসূচীসহ সরকারের বিভিন্ন মানবিক উন্নয়নও তিনি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন সাগরদিঘী কলেজের প্রিন্সিপাল নাছির উদ্দিন, দাতা সদস্য চান মিয়া, সাগরদিঘী ইউনিয়ন আ’লীগের নেতা আরমান সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ সাবেক এমপি মরহুম মতিউর রহমানের ছেলে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তানভীর রহমান গণসংযোগ করে যাচ্ছেন। নম্র ভদ্র সদা বিনয়ী ক্লিন ইমেজের অধিকারী তানভীর রহমান সকল স্তরের জন সাধারণের কাছে একটি প্রিয় মুখ। এলাকার মানুষের বিভিন্ন বিপদ আপদে তিনি নিজেকে বিলিয়ে দেন। এ কারণে তিনি সকল স্তরের মানুষের কাছে নিবেদিত প্রাণ। এছাড়া আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ সকল অঙ্গ-সংগঠনের কাছে রয়েছে তার বিপুল গ্রহণযোগ্যতা। আ’লীগ তাকে মনোনয়ন দিলে জনগণের ভালবাসা নিষ্ঠা ও দৃঢ়তার কারণে জনগণের ভোটে নির্বাচনী বৈতরনি পার হতে পারবেন বলে এলাকাবাসী মনে করেন।

