আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নিখোঁজ হওয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। জানা যায়, গত ২০ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় রাত্রিকালীন টহল ডিউটির সময় রাত আনুমানিক দেড়টায় দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্ত্বরে অজ্ঞাতনামা এক শিশুর সন্ধান পায়। শিশুটিকে জিজ্ঞাসাবাদে তার নাম নাজমুল হক শান্ত, পিতা- জুয়েল মিয়া, সাং- সাদেকপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ বলে জানায়। বিষয়টি মহানগর গোয়েন্দা শাখার উর্ধ্বতন অফিসারদের অবহিত করলে সাথে সাথে শিশুটির মা-বাবাকে জানানো হয়।
উল্লেখ, গত ১৭ সেপ্টেম্বর শাকির মোহাম্মদ হাফিজিয়া মাদ্রসায় যাওয়ার সময় সকাল অনুমান ১১টার সময় হারিয়ে যায়। তার মা-বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে অবশেষে আইনের আশ্রয় নিতে চুনারুঘাট থানায় একটি জিডি করে। জিডি নং ১০০৬ তাং- ২০ নভেম্বর ২০১৮।
পরে উদ্ধারকৃত মাদ্রাসার ছাত্রটির বাড়িতে খবর করেন তারা। খবর পেয়ে তার বাবা জুয়েল মিয়া এবং চাচা বাচ্চু মিয়ার ছুটে যান। নিজ সন্তানকে দেখে আনন্দিত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার পিতা জুয়েল।

