রাঙামাটিতে ট্টাক-অটোরিক্সা মুখোমুখি সংর্ঘষে আহত-৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ২৩, ২০১৮

রাঙামাটিতে ট্টাক-অটোরিক্সা মুখোমুখি সংর্ঘষে আহত-৫

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটিতে ট্টাক ও সিএনজি (অটোরিক্সা) মুখোমুখি সংর্ঘষে ৫জন আহত হয়েছে। আহতরা হলেন- আব্দুল মালেক (৪৫), উজ্জ্বল দত্ত (৪০), দিলোয়ারা বেগম (৩৮), আব্দুল বাতেন(৪৫) ও তাহমিনা আক্তার (২৮)। রোববার দুপুর ১২টার দিকে শহরের ভেদভেদি বেতার কেন্দ্র এলাকায় এঘটনা ঘটে।


সংশ্লিষ্ট সূত্রে জানান যায়, রাঙামাটি  থেকে একটি ট্টাক যার নং (নোয়াখালি-ড  ১১-০২৫৩) চট্টগ্রাম যাচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি (আটোরিক্সা নং চট্টমেট্টো-থ ১২-৪২৪৪) রাঙামাটি শহরের ভেদভেদি বেতার কেন্দ্র এলাকায় প্রবেশ করলে ট্টাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় আটোরিক্সাটি দুমরে মুচরে যায়। মারাত্মক  আহত যাত্রী আব্দুল মালেক (৪৫), উজ্জ্বল দত্ত (৪০), দিলোয়ারা বেগম (৩৮), আব্দুল বাতেন(৪৫) ও তাহমিনা আক্তার (২৮)। 
খবর পেয়ে ঘটনাস্থলে ছুঠে যায়, পুলিশ ও সেনা সদস্যরা। আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে দিলোয়ারা বেগম, উজ্জ্বল দত্ত ও তাহামিনার অবস্থা অবনতি হলে রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করেন। 

রাঙামাটি মানিকছড়ি পুলিশ ফারির এসআই মো. ইউসুফ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রæত চট্টগ্রাম পাঠানো হয়েছে। ঘাতক ট্টাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্টাকটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। বর্তমানে সড়ক দুর্ঘটনারয় আহত বাকি দু’জন রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here