শার্শায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

শার্শায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

জসিম উদ্দিন, বেনাপোল থেকে- শার্শায় উপজেলা প্রশাসনের উদ্দোগে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃংখলা বিষয়ক দুটি ও পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃংখলা বিষয়ক দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফ্ফার হোসেন, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, লক্ষনপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারা বেগম,, উপজেলা কৃষি অফিসার হীরক কুমার মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজিবি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।

Post Top Ad

Responsive Ads Here