টাঙ্গাইল উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

টাঙ্গাইল উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি-টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে মগড়া ইউনিয়ন দল ও কাকুয়া ইউনিয়ন পরিষদের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের এমপি আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মোঃ আব্বাস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হক লিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুখময় সরকার-এর সার্বিক ব্যবস্থাপনায় খেলায় পরিচালনায় ছিলেন সদর উপজেলা ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব জাহিদ তারেক খান জুয়েল, যুগ্ম সম্পাদক বজলুর রহমান ও কোষাধ্যক্ষ আহসান উল্লাহ খান  সোহেল। ফাইনাল খেলায় মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজহারুল ইসলাম এর নেতৃত্বে মগড়া ইউনিয়ন দল ও কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী জিন্নাহ্র নেতৃত্বে মগড়া ইউনিয়ন দল ফাইনাল খেলায় অংশ নেয়। খেলায় সদর উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী দুইটি ইউনিয়নের সদস্যসহ গন্যমান্য ব্যক্তি, খেলোয়ার ও সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
খেলায়  মগড়া ইউনিয়ন কে ৩-২ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় কাকুয়া ইউনিয়ন পরে প্রধান অতিথি উভয় দলকে বিজয় ট্রফি তুলে দেন।

Post Top Ad

Responsive Ads Here