এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃতোমার জয়ে - বাংলার জয়, এ প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে নীলফামারী জলঢাকায় তরুনদের অন্যতম বড় প্লাটফরম যুব সমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী ও পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করার অঙ্গিকার নিয়ে ১৮ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সিআর আই ইয়াং বাংলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কো-অর্ডিনেটর কেশব রায়ের সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ, সংগঠক ও উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্ত। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার বলেন, ডিজিটাল দেশ গঠনে এবং সামাজিক উন্নয়নে তরুনদের অবদান দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ২০১৫ সাল থেকে আয়োজিত হয়েছে " জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। আমি সংগঠনটির সর্বাঙ্গী সফলতা কামনা করছি। বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্ত বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের তরুন সমাজের কাছে ইয়ুথ অ্যাওয়ার্ড এক পরিচিত মুখ। তাদের স্বপ্ন, বাস্তবায়ন ও সম্ভাবনা সবই প্রসংশনীয়। আমি বলবো বিভিন্ন ক্ষেত্রে যুব সমাজের অদম্য প্রয়াস গুলোকে পুরস্কৃত করার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা এবং তাদের সাফল্যোর মাধ্যমে লুকিয়ে থাকা জয় বাংলার গল্প সকলেই সামনে উপস্থাপন করাই জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এর মুল লক্ষ্য ও উদ্দ্যেশ। কো-অর্ডিনেটন কেশব রায় জানান, এ স্বীকৃর্তি পেলে দেশের যুব সমাজ সম্ভাবনার দিকে আরো এগিয়ে যাবে। এই ধারনা নিয়েই জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের যাত্রা শুরু করে। বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে যেসব তরুন ও সংগঠন তাদেরকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। তিনি জানান, বর্তমানে ২ লক্ষ সদস্য ও ২ শত বিশটি সংগঠন এবং ২ শতটি উদ্দ্যোগতা কাজ করছে। এছাড়াও দেশের ১৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৫ হাজারের বেশি ইন্টার্ন নিয়ে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে ইয়াং বাংলা।

