এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারী জলঢাকায় চালু হয়েছে এক ব্যতিক্রম ধর্মী ফ্রি পাঠ্যদান কর্মসূচি। শতাধিক শিক্ষিত বেকার যুবক ঝড়ে পড়া শিশুদের নিয়ে পাঠ্যদান সহ বিজ্ঞান মনস্ক ধ্যান-ধারনার কৌশলাদি নিয়ে এক কর্মসূচি চালাচ্ছেন গোটা উপজেলার প্রায় ২৫০ টি প্রাথমিক বিদ্যালয়। নিজ অর্থায়নে ও স্ব-উদ্যোগে দুন্দিবাড়ী থেকে কর্মসূচিটি চালু করে জলঢাকা আলোর কনা সামাজিক সংস্থা।
বৃহস্পতিবার বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, এ কর্মসূচির চাক্ষুস স্বাক্ষর গুলো। ফুরাদ হোরে নামের এক তৃতীয় বর্ষের অধ্যায়রত ছাত্র নিরলস শ্রম দিয়ে এ সংগঠনটি তৈরি করে প্রথমে ৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে পাঠদান শুরু করলে অদ্যাবধি তা পৌছেছে ৫ শতাধিকে। কর্মসূচির মধ্যে অক্ষর জ্ঞান স্বাক্ষর করা কুইজ-কুইজ প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা ও বিভিন্ন তথ্যবলি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফুরাদ হোসেন জানান, পড়াশুনার পাশাপাশি স্ব-উদ্যোগি শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে অব্যাহত রেখেছি এর লক্ষ্য। সরকারী সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটিকে একটি আলোকিত শিক্ষানবিশ তৈরি করব। বই, খাতা, কলম আমরা শিক্ষার্থীদের দিয়ে থাকি। অভিভাবকদের নিয়ে শিশুর মেধা উন্নয়নের বিকাশে আমরা নিরলস শ্রম দিয়ে আসছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, নিজ অর্থায়নে ফুরাদ যা করছেন এটা দেশ ও জাতির মঙ্গল আমরা চেষ্টা ফুরাদকে সহযোগিতার হাত প্রসারিত করতে। এ বিষয়ে উরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ উফেসাপ জলঢাকা ইউনিটি সভাপিত এস.এ টেলিভিশনের সাংবাদিক আলহাজ্ব মাহবুবার রহমান মনি ও তিস্তা টেলিভিশনের সাংবাদিক সম্পাদক মানিক লাল দত্ত বলেন, শিশুদের মেধা তরান্বিত করতে গোটা উপজেলায় যে শিক্ষার আলো ঘরে-ঘরে পৌছে দিয়েছেন তাতে করে নিরক্ষতার কবর হয়ে গেছে উন্মোচিত হয়েছে আলোতি শিক্ষাঙ্গন।

