গোয়েন্দা পুলিশের অভিযানে হবিগঞ্জে ১০ কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২০, ২০১৮

গোয়েন্দা পুলিশের অভিযানে হবিগঞ্জে ১০ কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক!

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জহবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া উত্তর বাজার এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী  সাহাবুদ্দিন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী একটি বিশেষ টিম।আটককৃত মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন মিয়া মাধবপুর উপজেলার নারায়নপুর গ্রামের মোহন মিয়া পুত্র।

বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মাদক এর নেতৃত্বে এসআই আব্দুল করিম, এসআই ইকবাল বাহার ও এসআই আব্দুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল পুলিশ  মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া উত্তর বাজারের রানা ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আটক করেন। এ সময় তল­াশি করলে ১টি সাদা প্লাষ্টিক বস্থার মধ্য থেকে ১০ টি আলাদা পলিথিনের মধ্যে করে ১০ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়।  
মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল। পরে মাদক জেলা গোয়েন্দা পুলিশ এসআই ইকবাল বাহার বাদি হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন মিয়া বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা দিয়ে  থানায় হস্তান্তর করা হয়েছে।এব্যপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিম জানান, মাদক নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অভাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here