রাঙামাটিতে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

রাঙামাটিতে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন

মহুয়া জান্নাত মনি,প্রতিনিধি রাঙামাটি-রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়।রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোহাম্মদ নজরুল ইসলাম নির্বাচন পরিচালনা করেন। 


নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শফিউল আজম।  মোট ৩১ সদস্য বিশিষ্ট জেলা ক্রীড়া সংস্থার কমিটির মধ্যে ২৭ জন নির্বাচিত এবং ৪ জন পদাধিকার বলে কমিটিতে স্থান পেয়ে থাকেন। তারা হলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, পুলিশ সুপার আলমগীর কবির সহ-সভাপতি, এডিসি (জেনারেল) ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা। 
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, মো: আকবর হোসেন চৌধুরী, বরুন দেওয়ান, প্রীতম রায়, অতিরিক্ত সাধারণ সম্পাদক নিভানন চাকমা, যুগ্ম সম্পাদক আবদুস সবুর ও মিথুল দেওয়ান, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, কার্যকরি কমিটির সদস্য প্রদীপ বড়–য়া, মোঃ আবু তৈয়ব, তাপস কুমার চাকমা, আশীষ কুমার নব, রনেন চাকমা, সাইফুল আলম রাশেদ, বেনু দত্ত, আহমেদ ফজলুর রশিদ সেলিম, নাসির উদ্দিন সোহেল, আহমেদ হুমায়ুন কবির, রমজান আলী, তৌহিদুল আলম মামুন, ঝিনুক ত্রিপুরা, জয়জিৎ খীসা।  নির্বাচিত কমিটি ২০১৮-২২ মেয়াদের কমিটির দায়িত্বভার গ্রহণ করবেন।

Post Top Ad

Responsive Ads Here