আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জঃ হবিগঞ্জ শহরের পৌদ্দারবাড়ী এলাকায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে মোবাইলের দোকানে আগুন লেগে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে সালেহ আহমেদের মোবাইলে দোকানে শর্টসার্কিট থেকে বিদ্যুতের সূত্রপাত হয়। মূর্হুতের মধ্যে বিদ্যুতের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এ সময় আতংকে মানুষ দিকবেদিক ছুটাছুটি শুরু করে।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলমের নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে ছুটে যান। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

