দোয়ারায় বজ্রপাতে একজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

দোয়ারায় বজ্রপাতে একজনের মৃত্যু

হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের রায় নগর গ্রামের মৃত হুছন আলীর পুত্র উমর আলী ৫০ বজ্রপাতে মৃত্যু হয়। জানা যায় মঙ্গলবার সকাল ৬ ঘটিকার সময় সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের পাশে কনচখাই  হাওরে জাল দিয়ে মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতের সৃষ্টি  হলে হাওরে নৌকার মাঝে উমর আলীর মৃত্যু হয়।

পরে লোক মারফত খবর পেয়ে তার স্বজনরা হাওর থেকে তার লাশ উদ্ধার করে তার নিজ বাড়ি রায় নগরে নিয়ে আসে। বজ্রপাতে মৃত উমর আলীর ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিকালে রায় নগর গ্রামের সামাজিক করব স্থানে মৃত উমর আলীর লাশের দাফন সম্পন্ন হয়।
মৃত উমর আলীর স্ত্রী বলেন আমাদের পরিবারটা খুবই দরিদ্রতার মধ্যে চলছে। আমার ৩ সন্তান নিয়ে আমি অসহায় হয়ে পড়ছি। রুজি রোজগারের কেউ নেই, আমার স্বামীই ছিল একমাত্র উপার্জনের ব্যাক্তি। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের মাধ্যমে সরকারি সহযোগিতা পেলে আমার ছেলে মেয়েকে নিয়ে বাছতে পারব।

Post Top Ad

Responsive Ads Here