জলঢাকায় এতিম অসহায় শিশুদের মাঝে আমেরিকান দাতা সংস্থা ডিসিআই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৫, ২০১৮

জলঢাকায় এতিম অসহায় শিশুদের মাঝে আমেরিকান দাতা সংস্থা ডিসিআই

এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় রাইটস এ্যান্ড সাইট ফর চিলড্রেন এর সানচাইল্ড স্পনরশিপ শিক্ষা প্রোগ্রামের এতিম অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করেন আমেরিকান দাতা সংস্থা ডিসিআই।

মঙ্গলবার সকালে উপজেলার গাবরোল সিদ্দিকীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নীলফামারী জেলা এরিয়া ম্যানাজার সাঈদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় উপস্থিত থেকে খুদে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এস সি এর প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার হুমায়ূন কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাবরোল সিদ্দিকীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম,উত্তর গাবরোল সরকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,উপদেষ্টা কমিটির সভাপতি আমিনুর রহমান,সদস্য মোসফেকুর রহমান মনু,আর এস সি এর শিক্ষক মনোরন্জন রায়,আশরাফুল ইসলাম,রবিউল ইসলাম রাজ,অনিক হাসান,প্রদীপ রায়,স্বজল রায়,শিক্ষিকা সাবিনা বেগম,রুমানা আক্তার,মমতা রাণী রায়,অভিভাবকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমূখ। আগের দিন সোমবার সকল ছাত্র ছাত্রীদের বৃত্তির টাকা প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here