চরভদ্রাসন-মৈনট এবং হাজিগঞ্জ-নয়াবাড়ি অন্তঃজেলা ঘাটের স্পীড বোট ও ট্রলার ভাড়া নিধার্রন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮

চরভদ্রাসন-মৈনট এবং হাজিগঞ্জ-নয়াবাড়ি অন্তঃজেলা ঘাটের স্পীড বোট ও ট্রলার ভাড়া নিধার্রন !

নাজমুল হাসান নিরব, নিজস্ব প্রতিনিধিঃ-ফরিদপুর চরভদ্রাসন উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন পুরন করেছে সরকার।চরভদ্রাসনে পদ্মা পারাপার হওয়ার জন্য রয়েছে ২টি ঘাট।কিন্তু ইজারাদারদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারনে ক্রমশই ঘাটে ভাড়া বেশী আদায় ও ঝুকিপূর্ন পারাপার করা হত।বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরু নাহার কে জানালে তার মাধ্যমে জেলা  প্রশাসক ও বিভাগীয় কমিশনার কে জানানো হয়।

ঘাটের একটি সুনিদিষ্ট নিয়মশৃঙ্খলা ,সঠিক ভাড়া আদায় এবং নিরাপদ ভাবে পারাপারের জন্য ঘাটের বিভিন্ন পরিবর্তন এর কথা বিভাগিয় কমিশনারের কাছে তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় ঢাকা ও ফরিদপুর জেলাধীন চরভদ্রাসন-মৈনট এবং নয়াবাড়ি-হাজিগঞ্জ আন্তঃজেলা ফেরিঘাটের যাত্রী পারাপারের হার তথা টোল/ভাড়া নির্ধারন সংক্রান্ত জেলা প্রশাসক ফরিদপুর সুপারিশকৃত বিভাগিয় কমিশনার,ঢাকা বিভাগ মহোদয় সদয় অনুমোদন করেছেন।
অনুমোদিত প্রস্তাবগুলো হল- ১.চরভদ্রাসন-মৈনট ঘাটে যাত্রী প্রতি স্পীড বোটের ভাড়া ১৬০ টাকা। ২. চরভদ্রাসন-মৈনট ঘাটে যাত্রী প্রতি ট্রলার ভাড়া ৮০ টাকা। ৩.নয়াবাড়ি-হাজিগঞ্জ ঘাটে যাত্রী প্রতি ট্রলার ভাড়া ৮০ টাকা। ৪.ইজাদারকে ভাড়ার মুল্য তালিকা ঘাটে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ৫.দিনে রাতে একি ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৬.স্পীড বোট ও ট্রলারে লাইফ জ্যাকেট,লাইসেন্স,ও ফিটনেস সার্টিফিকেট সংরক্ষন করার নির্দেশ দেওয়া হয়েছে। ৭.লাইসেন্স বিহীন চালককে নিয়োগ না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ৮.ইজারাদারকে টোল রশিদের মধ্যে ভাড়া উল্লেখ করে তার মাধ্যমে ভাড়া আদায় করার নির্দেশ দেওয়া হযেছে।
উক্ত প্রস্তাবগুলো বাস্তবায়ন ও তদারকি করার জন্য ঢাকা জেলা প্রশাসন ও ফরিদপুর জেলা প্রশাসন কে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার রবিবার সকাল সারে ১১ টায় উপজেলা সভাকক্ষে আইন শৃঙ্খলা মিটিংয়ে এই সু-সংবাদ প্রকাশ করেন। তিনি বলেন আমি এই উপজেলায় আসার পর থেকে এই ঘাট নিয়ে অনেক অভিযোগ পেয়েছি।এবং বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখ হয়েছি।ঘাটের ভাড়া নির্ধারন পাশ হওয়ায় এখন যাত্রীরা নিরাপদে ও সঠিক ভাড়ায় পারাপার হতে পারবে।তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা এটা নিয়ে কাজ করেন।

Post Top Ad

Responsive Ads Here