আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরতলীর ধুলিয়াখালস্থ আইডিয়াল হাইস্কুল ভাদৈ এর পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত ব্যক্তিত্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এর আগে ওই প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করায় তার প্রতি কৃতজ্ঞতা জানানোসহ একটি সোনার নৌকা উপহার দেয়া হয়। এছাড়াও কয়েকজন কৃতি শিক্ষার্থীর হাতে সোনার ম্যাডেল তুলে প্রধান অতিথি।
ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান এমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জের সভাপতি এডভোকেট মোঃ আবুল খায়ের, জেলা শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুমদার, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আইডয়াল হাইস্কুল ভাদৈ এর প্রধান শিক্ষিকা মোছাঃ আনজুমান আরা বেগম। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বিদ্যালযের শিক্ষক পরিন্দ্র চন্দ্র দাশ ও পারভীন আক্তার।
প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, অবহেলিত এক অঞ্চলের নাম ছিল হবিগঞ্জ। বিগত প্রায় ১০ বছরে আমরা এই জেলাকে আলোকিত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করেছি। সকল ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন কর্মকান্ড সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে। এই সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
